The Daily Ittefaq শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১mobile menu ভালো ছবি তোলার কৌশল অনলাইন ডেস্ক ২০ ডিসেম্বর, ২০১৫ ইং ১০:২১ মিঃ ভালো ছবি তোলার কৌশল ফটোগ্রাফি নিয়ে কিছু সাধারণ জ্ঞানের অভাবে অনেকেই ভালো ছবি তুলতে পারেন না। অথচ কিছু নিয়ম মেনে চললে আপনার ছবিও সবার প্রশংশা পেতে পারে। চলুন জেনে নেয়া যাক, কিছু সাধারণ নিয়ম। এগুলো অনুসরণ করলে আপনি নিঃসন্দেহে আগের চেয়ে ভালো ছবি তুলতে পারবেন। ১. আপনার ক্যমেরার সেটিং গুলোর সঙ্গে পরিচিত হয়ে নিন। আপনার ক্যমেরার বিভিন্ন ফাংশন আছে, এগুলোর সঙ্গে যত পরিচিত হবেন, তত বেশি ঝামেলা কম হবে ছবি তোলার সময়। তাই সবকটা ফিচার চেক করে দেখে নিন, দরকারে টেস্টে ফটো তুলে প্রাকটিস করুন। ২. ঘরে বা ইনডোর ছবি তোলার সময় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখুন। সম্ভব হলে বাইরে গিয়ে ছবি তুলুন, দিনের আলোটাকে ব্যবহার করুন। বাইরে ছবি তোলার সময় খেয়াল রাখুন, আলোর মূল সোর্স, যেটা বাইরের ক্ষেত্রে অবশ্যই সূর্য হবে, সেটা যেন আপনার পেছনে থাকে। সাবজেক্ট বা যার ছবি তুলছেন, তার পেছনে না হয়। এটা করলে সাবজেক্ট এর চেহারা কালো দেখাবে, আপনার ছবি নষ্ট হয়ে যেতে পারে। উল্টোটা করলে আপনার পেছন থেকে আলো আসবে, সাবজেক্ট প্রচুর পারিমানে আলো পাবে এবং ছবি ভালো হবে। ৩. বাইরে ছবি তোলার সময় খেয়াল করুন কখন ছবি তুলছেন। সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সময় ছবি তোলার জন্য ভালো। এরপরে তুললে ছবি বার্ণ করবে। এগারোটার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত ছবি তোলার জন্য বিশেষ ফিল্টার ব্যবহার করেন প্রফেশনালরা। যেগুলো ব্যবহারের সুযোগ আপনার নেই বলে ধরে নেয়া হল। তাই ছবি তুললে সকাল এবং বিকাল সময়টা বেছে নিন। ৪. ছবি তোলার সময় কোন অবজেক্ট কোথায় থাকবে এবং আপনার সাবজেক্ট ছবির ফ্রেমের কোথায় থাকবে, এটা নিয়ে কাজ করাই হল কম্পোজিশন। এগুলো নিয়ে কিছু সাধারণ নিয়ম আছে, সেগুলো মেনে চললে ছবি ভালো আসবে। এই রুলস এর সামান্য একটা দুটা এখানে বলা হচ্ছে, কারণ বিস্তারিত বলতে গেলে সেটা হয়ে যাবে একটা মহাকাব্য! ছবির সাবজেক্ট- ধরে নেয়া হল সে মানুষ। এর মাথা বা মূল আকর্ষণ যেন ঠিক মাঝখানে না হয়। এটা ডানে বা বামে যে কোনো এক দিকে একটু উপরের দিকে হলে দেখতে ভালো লাগবে। বিশেষ দরকার না হলে উপরে জায়গা ফাঁকা রাখবেন না। কারও ছবি তোলার সময় কোথা থেকে কতটুকু ফ্রেমের মাঝে রাখবেন, সেটা বিচার করাটা গুরুত্বপুর্ণ। মানুষের ফেসের ছবি তোলার সময় নিচের অংশ যেন কোনোভাবেই গলায় গিয়ে না কাটে। এটাতে ছবিটা মাথাকাটা মনে হবে, একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে। এভাবেই বুক পর্যন্ত নেবার সময় কনুইয়ের একটু উপর থেকে কাটুন, অথবা একটু নিচ থেকে। ঠিক কনুই থেকে কাটবেন না। কোমড় থেকে কাটবেন না, একটু উপরে বা নিচে থেকে কাটুন, হাটু থেকে কাটবেন না, একটু উপরে বা নিচ থেকে কাটুন। ৫. ছবি তোলার সময় চেষ্টা করুন আই লেভেল বা সাবজেক্ট এর নিজস্ব উচ্চতায় ছবি তুলতে। আপনি উপর থেকে সাবজেক্ট এর ছবি তুললে বা নিচ থেকে তার ছবি তুললে সেগুলো বিশেষ সময় ছাড়া বাকি সময় বাজে দেখাবার চান্স থাকবে। ৬. ছবি তোলার সময় খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড এর উজ্বলতা যেন অবশ্যই সাবজেক্ট এর চেয়ে কম হয়। নয়ত সাবজেক্ট কালো এবং অস্পষ্ট হয়ে যাবে। ৭. ছবি স্পষ্ট হতে হবে। ক্যমেরার ফোকাস নিয়ে একটু জেনে নিন। সাবজেক্ট স্পষ্ট না হলে ছবিটাই মাটি। ৮. ছবি তোলার সময় চেষ্টা করুন একই ছবি কিছু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কয়েকবার তুলতে। এভাবে করলে এর মাঝে একটা না একটা ছবি সুন্দর হতে বাধ্য। নিয়মিত ছবি তুলুন। প্রচুর ছবি তুলুন। ডিজিটাল ক্যমেরায় ছবি তুলতে কষ্ট নেই, খরচও নেই। তাই সুযোগ পেলেই ছবি তুলুন। এর ফলে আপনার অভিজ্ঞতা বাড়বে, নিজের ভুল থেকে শিখতে পারবেন দ্রুত। এই পাতার আরো খবর - সন্তান জন্মদানে নারীর আগ্রহ কমছে? সন্তান জন্মদানে নারীর আগ্রহ কমছে? চুল পড়া যখন বড় সমস্যা চুল পড়া যখন বড় সমস্যা ডিম কেন খাবেন ডিম কেন খাবেন বিবাহ কথা... বিবাহ কথা... কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে যা করবেন কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে যা করবেন শীত-গ্রীষ্মে সানস্ক্রিন শীত-গ্রীষ্মে সানস্ক্রিন মশা দিয়েই মশা দমন মশা দিয়েই মশা দমন জগিং ও ব্যায়ামের উপকারিতা জগিং ও ব্যায়ামের উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা দরকার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা দরকার ক্যান্সার প্রতিরোধ করে ড্রাগন ফল ক্যান্সার প্রতিরোধ করে ড্রাগন ফল অফিসের কাজে একঘেয়েমি কাটাতে অফিসের কাজে একঘেয়েমি কাটাতে চাকরির ইন্টারভিউতে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন চাকরির ইন্টারভিউতে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন গর্ভকালীন মায়ের খাবার গর্ভকালীন মায়ের খাবার নতুন খাবারের স্বাদ দিতে ধানমন্ডিতে ‘দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি’ নতুন খাবারের স্বাদ দিতে ধানমন্ডিতে ‘দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি’ সকাল ১১টায় কাজ বন্ধ করে ১৫ মিনিট ব্যায়াম করুন: ডা. মাহাথির সকাল ১১টায় কাজ বন্ধ করে ১৫ মিনিট ব্যায়াম করুন: ডা. মাহাথির বিষণ্ণতা এক নীরব ঘাতক বিষণ্ণতা এক নীরব ঘাতক বাঙালির খাবারে বিদেশি প্রভাব বাঙালির খাবারে বিদেশি প্রভাব দীর্ঘ সময় বসে কাজে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি দীর্ঘ সময় বসে কাজে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি ভিটামিন ডি-এর উপকারিতা ভিটামিন ডি-এর উপকারিতা দ্বিতীয়বার গর্ভধারণের আগে কতটা সময় নেয়া উচিত? দ্বিতীয়বার গর্ভধারণের আগে কতটা সময় নেয়া উচিত? সংস্করণ সারাদেশ রাজধানী শিক্ষাঙ্গন রাজনীতি খেলাধুলা বিশ্ব সংবাদ জাতীয় বিনোদন প্রবাস অর্থনীতি সংস্কৃতি আদালত বিজ্ঞান ও টেক লাইফস্টাইল বিশ্বকাপ ফুটবল অনলাইন সংস্করণ rss goolge-plus twitter facebook সম্পাদক: তাসমিমা হোসেন। © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত Developed by : orangebd এপ্রিল ০৯, ২০২১ আরও পড়ুন